চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা

খুলনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগষ্ট) দিনগত রাত সোয়া ৯টার দিকে আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়, এতে জয় ঢালী মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, নিজস্ব একটি মাছের ঘেরের দেখাশোনার কাজ করতেন জয় ঢালী এবং তিনি এলাকার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিলেন। কয়েকদিন আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল, এরপর থেকেই তাকে টার্গেট করা হচ্ছিল বলে জানা যায়।

রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল জানান, খবর পেয়ে রাতেই শহীদের মোড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সদস্য ছিল। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে অন্তর্দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

/আরকে/
সম্পর্কিত
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
৩ জনকে একাই খুন, পুলিশকে যে কারণ জানালো বাবুল
সর্বশেষ খবর
প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স 
প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী