হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে কড়া জবাব দেওয়া হবে: এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ১৯:২৫ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। রবিবার (১৬আগস্ট) দুপুর ১২টার দিকে সংগঠনটির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‌‘নির্ধারিত নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত কিছু সন্ত্রাসী আমার গাড়িবহরে হামলা চালায়। এটি কোনও আকস্মিক ঘটনা নয়, বরং শান্ত কুষ্টিয়াকে অশান্ত করার ও আমার গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত।’

আমির হামজা বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তার জন্য কাজ করাই আমার দায়িত্ব। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা প্রমাণ করে তারা সমাজের ও কুষ্টিয়াবাসীর শত্রু।’

সংবাদ সম্মেলনে তিনটি দাবি তুলে ধরে হুঁশিয়ারি দিয়ে আমির হামজা বলেন, ‘হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমি কুষ্টিয়াবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানাই। তবে প্রশাসন যদি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কড়া জবাব দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার কর্মী-সমর্থকের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আমির হামজা আহত হয়েছেন। সেইসঙ্গে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। 

/এএম/ 
সম্পর্কিত
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি