খুলনায় যুবককে গুলি, পাঠানো হলো ঢাকায়

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৭ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৭

খুলনার রূপসায় মামুন মীর (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে।

মামুন মীর বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে মামুন মীর রাত পৌনে ১০টার দিকে নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে গেলে তাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে।

রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মামুন মীর নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মামুনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক