কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার নিহত দুই জনের বিষয়ে যা জানা গেলো

সাতক্ষীরা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৯:২৮ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:২৮

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি পরিবার ও স্বজনদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহতদের একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ও এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব। আরেকজন একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার।। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভোগা আলিমুজ্জামান সাজু চিকিৎসার উদ্দেশে গত ৫-৬ দিন আগে ভারতে যান। চিকিৎসা শেষে বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। তবে একই দিন রাত ১০টার দিকে কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে।

তার নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু ও খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ এ মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেলে অগ্নিকাণ্ডের সময় তিনি মারাত্মক দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পরপরই পুলিশ প্রশাসন থেকে নিহতদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই আবাসিক হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে সিংহভাগই বাংলাদেশি নাগরিক।

/এফআর/
সম্পর্কিত
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা