৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ১৭:০৫ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৭:২১

অবমুক্তির এক মাসের বেশি সময় পরও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর। প্রায় ৮ বর্গকিলোমিটার এলাকায় ৪০টি স্বয়ংক্রিয় ট্র্যাপিং ক্যামেরা স্থাপন করা হলেও কোনও ক্যামেরায় বাঘিনীটির ছবি ধরা পড়েনি।

চলতি বছরের শুরুতে শিকারিদের ফাঁদে আটকে গুরুতর আহত হয় বাঘিনীটি। এরপর দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও পরিচর্যা শেষে গত ১২ জুলাই সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বাঘিনীটিকে অবমুক্ত করে বন বিভাগ।

গত ৩ জানুয়ারি শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে গুরুতর আহত হয় বাঘিনীটি। পরে ট্রাঙ্কুইলাইজার প্রয়োগ করে বাঘিনীকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পর দীর্ঘ সময় ধরে  চিকিৎসা ও পরিচর্যা করা হয়।

অবমুক্তির পর বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণে আন্ধারমানিক এলাকায় ২০টি স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। পরবর্তী সময়ে শ্যাল নদীর পূর্ব পাড় ও জয়মনি এলাকায় আরও ২০টি ক্যামেরা বসানো হয়। এসব ক্যামেরার মাধ্যমে ওই এলাকার বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

কিন্তু এখন পর্যন্ত উদ্ধার ও চিকিৎসা শেষে অবমুক্ত করা বাঘিনীটির উপস্থিতি কোনও ক্যামেরায় ধরা পড়েনি।

অন্যদিকে, আন্ধারমানিকের গভীর বনে স্থাপন করা ক্যামেরায় আরও তিনটি বাঘিনী বিচরণের তথ্য পাওয়া গেছে। ফলে অবমুক্ত বাঘিনীটি বর্তমানে কোনও এলাকায় রয়েছে, তা নিশ্চিত হতে বন বিভাগ নজরদারি অব্যাহত রেখেছে।

বন বিভাগ জানিয়েছে, অবমুক্ত করার পর বাঘিনীটির পায়ের ছাপ প্রায় ১৫০ মিটার এলাকায় পাওয়া গিয়েছিল। এতে ধারণা করা হয়, অবমুক্তির পর সে ওই এলাকায় চলাচল করেছে। তবে এরপর তার অবস্থান সম্পর্কে আর কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক