বাবার লাশ ঘরে রেখে জমি নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই ভাই, দাফন হলো যেভাবে

যশোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৯ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৯

যশোরের কেশবপুরে বাবা আব্দুল খালেকের (৯০) লাশ বাড়িতে রেখে জমি নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই সন্তান। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে চার জন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসীর সহায়তায় ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, চার-পাঁচ বছর আগে আবদুল খালেকের বড় ছেলে মাহাবুর রহমান বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানসহ বাবার সব সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে তিনি বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নতুন বাড়ি করে আলাদা বসবাস শুরু করেন। এরপর গ্রাম্য মাতবরদের মধ্যস্থতায় ছোট ভাই আছাবুর রহমান বড় ভাইয়ের কাছ থেকে পুরোনো বসতবাড়ি ও কবরস্থান কিনে নেন।

পরে সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিলেন তিনি। জীবনের শেষ সময়ে অসুস্থ বাবা বড় ছেলে মাহাবুরের আশ্রয়ে ছিলেন। সোমবার সকালে তার মৃত্যু হলে পুরোনো পারিবারিক কবরস্থানে বাবাকে দাফনের জন্য কবর খুঁড়তে যান মাহাবুর। এ সময় ছোট ভাই আছাবুর কবর খোঁড়ায় বাধা দেন। ওই জমি কেনার সূত্রে তিনি কবরস্থানের জায়গার মালিকানা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই ভাই ও তাদের স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় উভয়পক্ষের লোকজন একে অপরকে মারধর করেন। এতে বড় ভাই মাহাবুর রহমান, তার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তার স্ত্রী হালিমা বেগম আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের কারণে বাবার দাফনও অনিশ্চিত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসীর সহযোগিতা লাশ দাফন করা হয়।

কেশবপুর থানার ওসি রেকসানা খাতুন বলেন, বাবার লাশ বাড়িতে রেখে জমি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ভাই। এক পর্যায়ে দুই পক্ষের অন্তত চার জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বৃদ্ধের লাশ দাফন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার