সেই ছাত্রদল নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি 
২৯ আগস্ট ২০২৬, ২৩:১৬ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২৩:১৬

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনায় নাঈমুজ্জামান নয়ন নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার শহরে পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর করলে তাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, শনিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।

শুক্রবার মাগুরায় প্রকাশ্যে পুলিশের এক কনস্টেবলকে চড় দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাইমুজ্জামান নয়ন। 

ভুক্তভোগী ইমরান হোসেন কনস্টেবল হিসেবে জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জুলাই-আগস্ট শহীদ বেদিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করে ফিরছিলেন ইমরান হোসেন। এ সময় কাঁচাবাজার এলাকায় প্রাইভেটকার চালিয়ে আসছিলেন নাইমুজ্জামান নয়ন। তিনি হর্ন বাজিয়ে সাইড চাইলে কিছু দূর গিয়ে মোটরসাইকেল থামান ইমরান। সেখানে নেমে সাইড না দেওয়ার কারণ জানতে চান নয়ন। এ সময় ইমরান জানান, পাশে জায়গা ছিল না। তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে একই পথ দিয়ে যাওয়া মাগুরা সদর থানার উপপরিদর্শক মাসুদ হোসেন ও শরিফ হোসেন সেখানে থামেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিন পুলিশ সদস্য মোটরসাইকেলে করে ভায়নার দিকে রওনা হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভায়নার অদূরে থাকা মাইক্রোবাস স্ট্যান্ডে নিজের প্রাইভেটকার দিয়ে মহাসড়কে পুলিশ সদস্যদের গতিরোধ করেন ছাত্রদলের সাবেক নেতা নয়ন। এ সময় দুই পক্ষের মধ্যে আবারও তর্কাতর্কি হয়। এরই মধ্যে ইমরানকে মাথার পেছন দিকে চড়-থাপ্পড় মারেন নয়ন। তিনি মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সদর থানা-পুলিশ নয়নকে সন্ধ্যার পর আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার রাত ৮টার দিকে মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলের নেতৃত্বে বিএনপির নেতারা সদর থানায় যান। তারা বিষয়টিকে ভুল-বোঝাবুঝি বলে দাবি করেন। পরে নয়নের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক