বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১

বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কলকাতার কালিয়ানগর এলাকার বাসিন্দা। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি বলেন, গত ২২ আগস্ট স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশের বরিশালের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। ১২ দিন পর আজ ভারতে ফিরতে বেনাপোল এলে গাড়ি থেকে নামার পর পরই তিনি অসুস্থ হয়েন। স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দরে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দফতরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র  নিয়ে এলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে লাশটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
সর্বশেষ খবর
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, ৯ মাস পর কুপিয়ে হত্যা
বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, ৯ মাস পর কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি