আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আদালতকক্ষে থাকা সিসি ক্যামেরার ফুটেজে কললিস্ট বুকের পাতা ছিঁড়ে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করেছেন আদালতের বেঞ্চ সহকারী মাসুদ রানা।

বেঞ্চ সহকারীর অভিযোগ, গত ১১ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আইনজীবী এ কে এম নুরুজ্জামান কাশেম আদালতকক্ষে প্রবেশ করে ১৪৪ ধারার মামলার কললিস্ট বুকটি নেন। এরপর ওই কললিস্ট বুক থেকে আগস্ট মাসের বিভিন্ন তারিখের ১১টি পাতা সবার অগোচরে ছিঁড়ে নিয়ে যান।

পরে কললিস্ট বুক নিয়ে কাজ করতে গিয়ে তারা দেখতে পান, ভেতরের বিভিন্ন তারিখের ১১টি পাতা নেই। এরপর আদালতকক্ষে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, আইনজীবী এ কে এম নুরুজ্জামান কাশেম কললিস্ট বুক থেকে পাতা ছিঁড়ে নিচ্ছেন। তবে কী কারণে তিনি এ কাজ করেছেন, তা জানা যায়নি।

মাসুদ রানা জানান, কললিস্ট বুক থেকে প্রয়োজনীয় পাতা ছিঁড়ে নিয়ে যাওয়ায় আদালতের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতিতেও অভিযোগ জানানো হবে।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী এ কে এম নুরুজ্জামান কাশেম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি ওই দিন আদালতে গিয়েছিলেন তার একটি মামলার নম্বর আছে কি না, তা দেখতে। কিন্তু কললিস্ট বুকে মামলার নম্বর না পেয়ে তিনি ফিরে এসেছি।

এরপর আদালতের পেশকার তাকে অন্তত ১০ বার ফোন করে পাতা ছিঁড়ে নেওয়ার জন্য দোষারোপ করেছেন বলে তিনি দাবি করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
সর্বশেষ খবর
ভারতের পর আবারও এশিয়া সফর করবে ব্রাজিল 
ভারতের পর আবারও এশিয়া সফর করবে ব্রাজিল 
রাজধানীতে গ্রেফতার ৪২৯, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে গ্রেফতার ৪২৯, সবচেয়ে বেশি মিরপুরে
নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু বেড়ে ১২২৫
নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু বেড়ে ১২২৫
জামায়াত আমিরের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদের কি আলোচনা হলো 
জামায়াত আমিরের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদের কি আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী