অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলির গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েট ও শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ।

জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্ত তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথে প্রান্তে নানা বয়সী নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয় ভূমিকা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

/এফআর/
সম্পর্কিত
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বশেষ খবর
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী