হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকসহ চার জনের ওপর হামালার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে চিকিৎসকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা হাসপাতালের ১১ নম্বর মেডিক্যাল অফিসারের কক্ষ ভাঙচুর চালায়।

এ ঘটনায় ডা. মোছা. রিয়াজুল জান্নাত, উপসহকারী মেডিক্যাল অফিসার আব্দুস সামাদসহ চার জন আহত হন। কিছুক্ষণ পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।  

শিশু রাফির বাবা সাব্বির আহাম্মেদ বলেন, ছেলেকে নিয়ে যাওয়ার পর শুধুমাত্র একবার বুকে কল নাড়ায় পরে উনি (ডাক্তার) ওনার রুমে চলে গেলেন। যাওয়ার পর ২০-২৫ মিনিট আমাদেরকে কোন কিছুই বলে না। ছেলেকে ওই অবস্থায় শোয়ায় রাখছে। কোনও ডাক্তার নাই, কেউ নাই। পরে আরেকজন এসে কল নাড়ায় বলে হার্ট আছে। পরে ওই ডাক্তারকে আমরা তখন বলছি, দেখছেন না কিসের জন্য। উনি তারপরও রুম থেকে বের হয়ে দেখছেন না। এ জন্য হট্টগোল বেঁধে গেছিল। ধাক্কাধাক্কির কারণে রুমের কাচ ভাঙছে। তাছাড়া কেউ কারও গায়ে সেরকমভাবে হাত দেয়নি।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এক শিশু পানিতে ডুবে গেলে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর আত্মীয়-স্বজন হাসপাতালে দরজাসহ ভাঙচুর করে। এমনকি কর্তব্যরত চিকিৎসকে হেনস্তা করেন। সংবাদ পাওয়ার পর সাথে সাথে মিরপুর থানা থেকে পুলিশ আসে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পাওয়া যায়নি। পরে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করি। তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। 

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পিযূষ কুমার সাহা বলেন, সকালে একটি বাচ্চা ব্রটডেথ নিয়ে হাসপাতালে আসে। আসার পরে আমাদের এখানে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন প্রত্যেকে তাদেরকে বিধি মোতাবেক দেখেন। দেখার পরে শিশুটিকে ডেথ ডিক্লারেশন করে। যখনই মৃত ঘোষণা করে, সঙ্গে সঙ্গে রোগীর সঙ্গে থাকা লোকজন আমাদের প্রত্যেককে ফিজিক্যালি অ্যাসাল্ট করে। অ্যাসাল্টের মাধ্যমে আমাদের চার জন আহত হয়। আমাদের ফিমেল মেডিক্যাল অফিসারসহ, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট এবং একজন আনসার সদস্যকে আহত করেন। তারা ইমার্জেন্সি রুমে ব্যাপক ভাঙচুর করেন। আমরা ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। এরপর প্রশাসন এখানে আসে। তবে আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখেনি। 

এদিকে ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির একজন নেতার ছেলে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। তবে এ ঘটনার সাথে যে জড়িত আছে তার শাস্তি দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
সর্বশেষ খবর
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
আর্জেন্টিনার খেলার ভেন্যু বদলে যাচ্ছে
এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ, নাজেহাল মিরপুরের ব্যবসায়ীরা
এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ, নাজেহাল মিরপুরের ব্যবসায়ীরা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ