প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম: জ্বালানি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। বরং সুযোগ তৈরি হলে বর্তমান দামের চেয়ে কমানো হবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। দামের বড় ব্যবধান থাকলে তেল পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে। এ কারণেই বিকল্প না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশে দাম সমন্বয় করা হবে। সুযোগ তৈরি হলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানো হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য দেন। তিনি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘দলটি বিরোধী দল থেকে জালিমে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। এর জবাব জনগণই দেবে।’

/এএম/ 
সম্পর্কিত
দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে ট্রাক ভাড়া বেড়েছে ৭ হাজার টাকা পর্যন্ত
তেলের দাম বাড়িয়ে সরকার কত টাকা পাবে, জনগণের পকেট কাটা যাবে কত?
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
সর্বশেষ খবর
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে ভারতীয়
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা