সীমান্ত এলাকায় একজনের কাছে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির দফতরের এক প্রেসনোটে জানানো হয়, সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোরের এক দক্ষ জুয়েলারি দিয়ে যাচাই করা হয়েছে। যা খাটি স্বর্ণ এবং ২৪ ক্যারেটের।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় তার দেওয়া তথ্য মতে, তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঘুষ নেওয়ায় ইউপি প্রশাসককে অবরুদ্ধ, পুলিশ দিয়ে উদ্ধার
রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী