দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৪:৪৩ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:৪৩

বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে শেখ মজিবর রহমান (৬২) নামে এক সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলাদিয়াপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মজিবর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘরের জানালা দিয়ে ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সর্বশেষ মজিবর রহমানকে এলাকায় দেখা যায়। এরপর আর তাকে বাইরে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ফকিরহাট মডেল থানার ওসি রাজিউল্লাহ খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাবেক ইউপি সদস্যের মরদেহ তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ওই বাড়িতে মজিবর রহমান একাই বসবাস করতেন। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/আরএইচ/এএস
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
থানার গেটেই পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা আটক
সর্বশেষ খবর
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে