সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১১:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯

ভুল চিকিৎসার অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জনসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটে সংক্রমণ এবং পরবর্তী সময়ে পুনরায় অস্ত্রোপচারের ঘটনায় চিকিৎসা ব্যয়ের অর্থ না পাওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আলমডাঙ্গা থানায় অভিযোগটি করেন ভুক্তভোগী মোছা. চুমকি খাতুনের স্বামী সন্টু রহমান। অভিযোগে অভিযুক্ত অপর দুই জন হলেন আলমডাঙ্গার আব্দুল হামিদ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ক্লিনিকের মালিক বাবলু ও তার ছেলে আবির।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট আলমডাঙ্গার আনন্দধাম রোডসংলগ্ন আব্দুল হামিদ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে চুমকি খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ।

অভিযোগকারীর দাবি, অস্ত্রোপচারের স্থান যথাযথভাবে পরিষ্কার না করেই সেলাই করায় কয়েক দিন পর তার স্ত্রীর পেটে তীব্র ব্যথা ও সংক্রমণ দেখা দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ সেপ্টেম্বর তার পেটে পুনরায় অস্ত্রোপচার করা হয়। এতে চিকিৎসা বাবদ প্রায় এক লাখ ৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেন সন্টু রহমান।

তিনি জানান, ক্লিনিকের মালিক বাবলু চিকিৎসার পুরো খরচ বহনের প্রতিশ্রুতি দিলেও পরে মাত্র ২০ হাজার টাকা দেন এবং বাকি অর্থ পরিশোধে অস্বীকৃতি জানান। দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় ধারদেনা করে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন।

তবে অস্ত্রোপচারে কোনও ত্রুটির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লিনিক মালিক বাবলু। তার দাবি, রক্ত জমাট বাঁধার কারণে এ ধরনের জটিলতা হয়ে থাকতে পারে। চিকিৎসা ব্যয় ১০ থেকে ৪৫ হাজার টাকার বেশি নয় দাবি করে তিনি বলেন, রোগীপক্ষকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা দিতে চাইলেও রোগীপক্ষ তা গ্রহণ করেনি।

অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ বলেন, অস্ত্রোপচারের পর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। ওই রোগীর পেটের ভেতরে কিছু ‘কালেকশন’ থেকে অ্যাবসেসের মতো জটিলতা তৈরি হয়েছিল। পরে পুনরায় অস্ত্রোপচার করে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমদিকে রোগী তার কাছে আসার পর ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে রোগীপক্ষ ক্লিনিকে না থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যায়। এরপর তারা তার সঙ্গে আর যোগাযোগ করেনি।

সিভিল সার্জন বলেন, কোনও অস্ত্রোপচারই শতভাগ জটিলতামুক্ত হবে— এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে কোনও রোগীর অসুবিধা হলে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত। অভিযোগের বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন বলেও জানান তিনি।

আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ক্ষতিপূরণ দাবি করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, যেখানে সিভিল সার্জনের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
সর্বশেষ খবর
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার