চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১১:০২ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:০২

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান। এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার প‌রিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
সর্বশেষ খবর
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার