বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আরাফাত মোল্যা (৩৮) দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে প্রতিপক্ষ কবির মোল্যার লোকজন এসে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর বাড়ির পাশে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আরাফাতের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ১২টার দিকে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। টের পেয়ে পরিবারের সদস্যরা আরাফাতকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ কবির মোল্যার লোকজন আরাফাতকে কুপিয়ে হত্যা করেছেন। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, ‘আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। পূর্ববিরোধ ও মাদক বেচাকেনার বিরোধে প্রতিপক্ষের লোকজনের হাতে আরাফাত খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার