৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি

খুলনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ২১:৩৩ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৩৩

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামের কার্যালয়ে বুধবার তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ অভিযান চালায় দুদক।

দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, প্রকৌশলী রেজাউল ইসলাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি ২০২৫ সালে প্রকল্প পরিচালক হন। ওই সময় পদটি পেতে একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, গত ২৭ সেপ্টেম্বর খুলনা ওয়াসার গ্রাহকদের পাঁচ হাজার গৃহসংযোগ পাইপ ও ফিটিংস স্থাপন কাজের চূড়ান্ত বিলে একই সংযোগে দ্বিতীয়বার বিল জমা দেওয়ার অভিযোগ ওঠে। সে কারণে রেজাউল ইসলামকে শোকজ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় এবং তিনি শোকজের উপযুক্ত জবাব দেবেন।

/এফআর/
সম্পর্কিত
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
কাদের মির্জা ও তার গৃহিণী স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ পেলো দুদক
সর্বশেষ খবর
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর