লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১৯:১৪ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:১৪

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। প্রতি বছর এ অনুষ্ঠানে অংশ নিতে ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে সমবেত হন দেশ-বিদেশের লাখো বাউল, সাধক ও লালনভক্ত। অনুষ্ঠান ঘিরে এখানে মাদকের আসর বসে বলে অভিযোগ অনেকের। তবে এবার আয়োজনকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে লালন আখড়াবাড়ির মেলার মাঠ থেকে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের সরঞ্জাম (কলকে) জব্দ করেছে কুমারখালী থানা পুলিশ। যার দাম দুই লক্ষাধিক টাকা। জব্দকৃত এসব সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

পুলিশ জানায়, গত রবিবার থেকে শুরু হওয়া অভিযান বৃহস্পতিবারও চলে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় প্রায় ২০০ পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে।

জব্দকৃত এসব সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান অভিযোগ করেন, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে সারাদেশ থেকে নানা বয়সী অসংখ্য ভক্ত আসেন। তাদের অনেকেই উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় ছোট ছোট দলে বসে মাদক সেবন করেন। তবে মাদক সেবনে কেউ বাধা দেন না। এতে সচেতন নাগরিক ও প্রকৃত বাউলসাধকরা ক্ষুব্ধ। এবার যেন মাদকমুক্ত উৎসব হয়, সে অনুরোধ করা হয়।

চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ বছর ধরে আখড়াবাড়িতে আসেন শান্ত ফকির। তিনি বলেন, ‘গাঁজার সঙ্গে ফকির লালনের কোনও সম্পর্ক নেই। প্রকৃত সাধুভক্তরা কখনোই মাদকের ওখানে যান না। আমরাও চাই মাদকমুক্ত অনুষ্ঠান হোক।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘এবার লালন উৎসব মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে প্রতিদিনই এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, ‘এবার মাদকমুক্ত লালন উৎসব করতে পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এজন্য অভিযান চলছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
সর্বশেষ খবর
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে