খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড, কী ক্ষতি হলো?

খুলনা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ২০:২৬ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০:২৬

খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দিনগত সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত শহিদুল ইসলাম জানান, ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পান তিনি। এরপর দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, ডিসি অফিসের দোতলার আইসিটি রুমে আগুন লাগে। খবর পেয়ে এসে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কক্ষে কী ধরনের আইটেম কতটি ছিল, কম্পিউটার, এসি কয়টি ছিল সে সব তথ্য জানার চেষ্টা করছি।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এটা বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার। এখানে আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি করা হবে। তদন্তের পর আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ইবনে সিনার ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
এবার ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
সর্বশেষ খবর
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে