স্বামী-স্ত্রী পরিচয়ে নেন বাসা ভাড়া, গৃহবধূর লাশ রেখে উধাও কথিত প্রেমিক

বাগেরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০

বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুঁই উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে রয়েছেন। জুঁইয়ের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, স্বামী বিদেশে থাকার সময় অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক তৈরি হয়। পরে ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় থাকছিলেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিচয় এবং এ ঘটনার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসার মালিক ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই ও এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন।

ওসি রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এ ছাড়া ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত