কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকসহ আ’লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কৃত

কুষ্টিয়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ১৬:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:২৪

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকসহ আ’লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কৃত

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফরসহ ১৯ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগসহ বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বহিষ্কারের ঘোষাণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান খান লিখিত বক্তব্যে পাঠ করে  বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পাড়তে পারেন: সিলেটে শুল্ক অফিসের সামনে পরিত্যক্ত লেক্সাস কার!

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উদ্দেশ্যমূলক। কেউ তার প্রমাণ দেখাতে পারবে না। তাছাড়া এ ধরনের বহিষ্কার গঠনতন্ত্র বিরোধী।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের