এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৯ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৯

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে নাশকতার দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ আদেশ দেন।

পুলিশ জানায়, নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে আলী আকবর টিপুকে খুলনার আদালতে হাজির করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টিপু। গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় প্রথম গ্রেফতার করা হয়। এরপর খুলনার খালিশপুর থানায় নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হলো। দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, ২০২৪ সালের ৪ আগস্ট খালিশপুর থানা এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে নাশকতা ও ভাঙচুরের দুটি মামলাটি করেছিলেন। আলী আকবর টিপু কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি খুলনার স্থানীয় আওয়ামী রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘গত ১০ অক্টোবর বিকালে ঢাকা মহানগর ডিবির বিশেষ টিম খুলনায় এসে টিপুকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। ওই দিন ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ খুলনা আদালতে এনে খালিশপুর থানায় করা দুটি নাশকতার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দুই মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ শাহজাহান আলী বলেন, ‘২০২৪ সালের আগস্ট মাসে আমাদের থানায় করা নাশকতার দুই মামলায় টিপুকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

এ ছাড়া খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘খুলনা সদর থানায় আলী আকবর টিপুর বিরুদ্ধে ২০২৪ সালে করা ভাঙচুরের একটি মামলা রয়েছে আমাদের থানায়। তবে ওই মামলায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।’

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘টিপুর বিরুদ্ধে আমাদের থানায় একটি ভাঙচুরের মামলা আছে। ওই মামলায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আর কোনও মামলা নেই।’

/এএম/ 
সম্পর্কিত
ছেলের পর বাবাকে গুলি করে হত্যা: লাদেন ও রানা গ্রেফতার
অক্টোবরে ডিএমপির মামলা নিষ্পত্তি: ফৌজদারি ৬৭১৪, ট্রাফিকের ৫০৩৯
ডাচ বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা, তদন্তে পিবিআই
সর্বশেষ খবর
ছেলের পর বাবাকে গুলি করে হত্যা: লাদেন ও রানা গ্রেফতার
ছেলের পর বাবাকে গুলি করে হত্যা: লাদেন ও রানা গ্রেফতার
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই শেষ বিদায় নেন বাবা: ইশরাক
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই শেষ বিদায় নেন বাবা: ইশরাক
টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ: জীবনের গল্প শোনালেন ৮ বিশিষ্টজন
টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ: জীবনের গল্প শোনালেন ৮ বিশিষ্টজন
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা