সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির

বাগেরহাট প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৬:০৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:০৭

সীমান্তের ওপার থেকে সিন্ডিকেটেড প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। একইসঙ্গে তিনি ভারতে আশ্রিত বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফেরার একমাত্র পথ বিস্তারিত তুলে ধরেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বাগেরহাট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, ‘আমাদের রিসার্স বলছে, একটি সিন্ডিকেটেড প্রোগাপান্ডা সীমান্তের ওপার থেকে ডিজাইন করে করা হচ্ছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল শতভাগ সজাগ। যতই আমাদের মতপার্থক্য থাক না কেন, বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি করবে কেউ এই বিষয়ে আমাদের মধ্যে কোনও মতপার্থক্য থাকবে না।’

তিনি বলেন, ‘এদের মোকাবিলায় আমরা দুটি পদ্ধতিতে কাজ করছি, আমাদের নিজেদের মিডিয়া তৈরি এবং বিকল্প অনলাইন প্লাটফর্ম তৈরি করা।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো আইনিভাবে বন্দি প্রত্যর্পণ। এ ছাড়া তাকে ফিরিয়ে আনার দ্বিতীয় কোনও বিকল্প নেই।’

এই আইনজীবী বলেন, ‘প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এ বিষয়ে তিনবার জানতে চেয়েছে।’

তিনি বলেন, ‘চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে গ্রেফতার করতে হবে। এরপর তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক মনে হলে তিনি প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ ‘‘পয়েন্ট অব কনভিনিয়েন্স’’ নির্ধারণ করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।’

শিশির মনির আরও বলেন, ‘এর জন্য কোনও পাসপোর্ট ও ট্রাভেল পাসের প্রয়োজন নেই। বাড়তি বিমান ও এয়ার ক্রাফটের প্রয়োজন নেই। এই পদ্ধতির বাইরে শেখ হাসিনার এ দেশে ফেরার আর কোনও বৈধ পন্থা নেই।’

এ সময় বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আব্দুল আলিমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তের ওপারে পরিদর্শনে আ.লীগের শীর্ষ নেতারা, এপারে বিএনপির লংমার্চ
শেখ হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
সর্বশেষ খবর
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সালাহউদ্দিন-ইলিয়াসের গুমের বিষয়ে শিগগিরই প্রতিবেদন: চিফ প্রসিকিউটর
সীমান্তের ওপারে পরিদর্শনে আ.লীগের শীর্ষ নেতারা, এপারে বিএনপির লংমার্চ
সীমান্তের ওপারে পরিদর্শনে আ.লীগের শীর্ষ নেতারা, এপারে বিএনপির লংমার্চ
শেখ হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু
শেখ হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান