উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?

নড়াইল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৮:০১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:০৭

হামলায় বিএনপির দুই নেতা নিহত এবং এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আলোচিত নড়াইলে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।

নড়াইলের সঙ্গে আরও ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যেই পাঁচটিই সীমান্তবর্তী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর মধ্যে পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হলো।

নড়াইল ছাড়াও খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন করে এসপি নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে নড়াইলের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে এই জেলার এসপি করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা তৌহিদুল আরিফ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপ কমিশনারের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার এসপি, গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীর এসপি, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি ও সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহকে নওগাঁ জেলার এসপি করা হয়েছে।

এ ছাড়া সুনামঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, লালমনিরহাটের এসপি আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁ জেলার এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। আর ফেনীর এসপি হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদরদফতর। এমন পরিস্থিতিতে নতুন করে নিয়োগ পাওয়া সাত এসপির মধ্যে সীমান্তবর্তী পাঁচ (সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ) জেলাও রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোনে মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন ‘এলে সব ঠিক হয়ে যাবে’
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭
নড়াইলসহ সাত জেলায় এসপি পদে রদবদল
সর্বশেষ খবর
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য