শেরপুর সদর উপজেলার এলএসডি খাদ্য গুদামে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সরাসরি বোরো ধান সংগ্রহ অভিযান। এই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারী, শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান রওশন, এসএমও আসাদুজ্জামান প্রমুখ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এবার সদর উপজেলার পৌরসভা ও ১৪টি ইউনিয়ন থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৩ টাকা কেজি দরে মোট ৩ হাজার ৪০৬ মেট্রিক ট্ন ধান সংগ্রহ করা হবে।
আরও পড়ুন: নিলাম হলেই কাটা হবে ফরিদগঞ্জ মহাসড়কের ২৪০০ গাছ
/জেবি/টিএন/আপ-এআর/








