ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন : ভোটার উপস্থিতি কম

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৫:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৫:১৭

ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন : ভোটার উপস্থিতি কম

ময়মনসিংহ-১ এবং ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও প্রমোদ মানকিনের মৃত্যুতে এ দুই আসনে উপ-নির্বাচন হচ্ছে।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্র ফাঁকা। ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি নেই বললেই চলে। বেলা ১১টা পর্যন্ত গৌরীপুর উপজেলার কলতাপাড়া ও তাঁতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে খুব কম সংখ্যক ভোটারকে ভোট দিতে দেখা গেছে। 

জানা যায়, এই দুই আসনের সাধারণ ভোট কেন্দ্রেগুলোতে ২২ জন ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রেগুলোতে ২৪ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত রয়েছে। এর বাইরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২৩টি টিম এবং বিজিবির ৭ প্লাটুন সদস্য রয়েছে ।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ ৭ হাজার ৮২৬ জন সদস্য নিয়োজিত রয়েছে।  প্রতিটি কেন্দ্রে ৮ থেকে ১০ জন পুলিশ ও ১৪ জন আনসারসহ ২২ জন নিয়োজিত রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ৯২টি মোবাইল টিম (প্রতি টিমে ৭ জন করে), পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স, ৬ জন নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ টিম, ২২০ জন বিজিবি সদস্য এবং র‌্যাব টহলে রয়েছে। এছাড়া নির্বাচনের আগের দিন ও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। ময়মনসিংহের এই দুই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন (আপেল)ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন (লাঙ্গল)। মামলার জটিলতার কারণে জাপা প্রার্থী সোহরাব উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলের পর গত শুক্রবার তার প্রার্থিতা ফিরে পান। ফলে এই অল্প সময়ে তিনি মাঠে নামতে পারেননি।

এদিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর)আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী উত্তাপ খুব একটা নেই।

এই আসনের প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হাফেজ মো. আজিজুল হক (মটর গাড়ি), ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তাহের খান (মিনার), ন্যাপের আব্দুল মতিন মাস্টার (কুড়ে ঘর) ও জাতীয় পার্টির মো. শামসুজ্জামান জামাল (লাঙ্গল)।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮১ হাজার ৬২২ ও মহিলা ভোটার এক লাখ ৮১ হাজার ৭২। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৩টি। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ২৩৫। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৩ হাজার ৮৯২ ও মহিলা ভোটার এক লাখ ১২ হাজার ৩৪৩। ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭টি।

/জেবি/

আরও পড়তে পারেন : সিরাজগঞ্জে এক জঙ্গি আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম