দেশে অন্ধকারের শক্তি ফের তৎপর: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ০০:০০আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০০:০১

মতিয়া চৌধুরী দেশে অন্ধকারের শক্তি ফের তৎপরতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শুক্রবার বিকালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ৯ হাজার ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, জঙ্গি হামলা করে দেশে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। অন্ধকারের শক্তি দেশে আবার অন্ধকার ফিরিয়ে আনতে চায়। দেশটাকে তারা পেছনের দিকে নিয়ে যেতে চায়।
অন্ধকারের শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা অন্ধকার দূর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্ধকারের শক্তিকে মোকাবিলা করার আহ্বানও জানান।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিমসহ প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের