জামালপুরে আট দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

জামালপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ১০:৪৪আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১০:৪৫

জামালপুরের নিখোঁজ মাদ্রাসা ছাত্র

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে ১১ বছরের এক ছাত্র গত ১৫ জুলাই নিখোঁজ রয়েছে। তার নাম মো. নোমান আহমেদ (১১)।

তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পীরগাছা গ্রামে। তার বাবার নাম ওসমান গণি।

মাদ্রসা সূত্রে জানা গেছে, নোমান প্রায় ছয় মাস আগে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের নাজিমউদ্দিন নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয় এবং তখন থেকে ওই মাদ্রাসায় থেকে পড়াশুনা করত।

নাজিমউদ্দিন নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুল লতিফ জানান, ১৫ জুলাই ফজর নামাজের পর নোমান ওই মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। মাদ্রাসার আশেপাশের এলাকায় খোঁজ-খবর নেওয়ার পর তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার বাবা-মাকে জানায়।

বাবা-মা ও আত্মীয়-স্বজন তাদের নিজ এলাকায় খোঁজ-খবর নেয়। কিন্তু তারা নোমানকে পায়নি।

এ ব্যাপারে গত ১৯ জুলাই ওই মাদ্রাসার অধ্যক্ষ মওলানা সাদিকুল ইসলাম সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েলি করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়ার জন্য জেলার পার্শ্ববর্তী থানাগুলোয় ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান