নেত্রকোনায় নিখোঁজ ৫ জনের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১২:৪২আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১২:৪৩

নিখোঁজ তিনজনের ছবি

বাড়ি থেকে বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া যুবকদের তালিকা তৈরি করছে নেত্রকোনা পুলিশ প্রশাসন। জেলায় এ পর্যন্ত ৫ জন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের কাটলী এলাকার সৈনিক মো. আ. সাত্তারের ছেলে কুরপাড় ভুঁইয়াবাড়ী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল রাফী (১২) গত বছর ২৯ ডিসেম্বর বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।

শহরের মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার আইয়ূব আলীর পালিত ছেলে আল-আমিন (১১) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে ১০ মার্চ জিডি করা হয়।

সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র নুরে আলম (২৭) ৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে নেত্রকোনা শহরে আসার পথে নিখোঁজ হয়। ১৮ জুন তারা বাবা ডিজি করেন।

পূর্বধলা উপজেলার ধোবা হোগলা গ্রামের আব্দুল গণির ছেলে ওয়াসিম মিয়া (২০) গত ৫ এপ্রিল বিদেশ যাওয়ার কথা বলে ঢাকায় আসার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে ১২ এপ্রিল আব্দুল গণি একটি জিডি করেছেন।

কেন্দুয়া উপজেলায় চরক্ষিদিরপুর গ্রামের আব্দুর রবের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ২০১০ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় বোনের বাসায় গিয়ে নিখোঁজ হয়। আব্দুর রব গত ১০ জুলাই কেন্দুয়া থানায় জিডি করেন। 

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মোহাম্মদ আবু নাসের বলেন, নিখোঁজ যুবকদের সম্পর্কে পুলিশ অধিকতর তদন্ত চালাচ্ছে। তারা কোথায় আছে, কোনও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান