কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ০১:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০১:৩৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
এবছর কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ ইউনিটে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ৯০৩টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৫ হাজার ৩২৯টি, ‘খ’ ইউনিটে ৬ হাজার ৬২৭টি, ‘গ’ ইউনিটে ৫ হাজার ৬০৩টি, ‘ঘ’ ইউনিটে ১১ হাজার ৮৮৬টি এবং ‘ঙ’ ইউনিটে ১ হাজার ৪৫৮টি আবেদন জমা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, এবছর আসন সংখ্যা ১ হাজার ৪০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৯০৩টি। প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৩০টি। ক-ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর, খ-ইউনিটে ২৫ নভেম্বর, গ-ইউনিটে ২৬ নভেম্বর, ঘ-ইউনিটে ২৭ নভেম্বর এবং ঙ-ইউনিটে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে আসতে পারবে না। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম