ফুলপুরের প্রতিবন্ধী পিএসসি পরিক্ষার্থী মরিয়মের দায়িত্ব নিল সরকার

ময়মনসিংহ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ২২:২৮আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২২:৩০

 

ময়মনসিংহের ফুলপুরের শারিরীক প্রতিবন্ধী সমাপনী পরীক্ষার্থী মরিয়ম আক্তারের লেখাপড়া ও জীবন চলার দায়িত্ব নিয়েছে সরকার। ফেসবুকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি পিএসসি পরীক্ষাকেন্দ্রে পা দিয়ে লিখে যাওয়া অদম্য মরিয়মের ছবি দেখে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। ফুলপুরের প্রতিবন্ধী পিএসসি পরিক্ষার্থী মরিয়মের দায়িত্ব নিল সরকার

তিনি বলেন, ‘মরিয়মের লেখাপড়াসহ জীবন চলার প্রয়োজনীয় খরচ সরকার বহন করবে।’

ফুলপুরের শারিরীক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী মরিয়মের জন্ম থেকেই দুটি হাত নেই। জন্মের কয়েকদিন পর তার বাবা মুক্তার হোসেন মারা যায়। বর্তমানে মা থেকেও নেই। ছোটবেলায় এই মরিয়মকে রেখে উন্নত ভবিষ্যতের আশায় মা ছালেহা বেগমও জর্ডান চলে যায়। একা হয়ে যায় প্রতিবন্ধী শিশু মরিয়ম। পরে অসহায় এ মরিয়মের লালন-পালনের দায়িত্ব নেন নানা ফছর উদ্দিন। তার কাছে থেকই প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলের সাহায্যে লেখাপড়ার চালিয়ে যায় মরিয়ম।

শিক্ষকরা বলেন, ‘মরিয়মের ভেতরে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে । যা কাজে লাগাতে পারলে মরিয়মও হতে পারে অন্য দশ জনের মতোন। পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে সে।

ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘ পা দিয়ে লিখলেও মরিয়মের লেখা খুব সুন্দর। সে দ্রুত লিখতে পারে। ভবিষ্যতে মরিয়ম নিজের পায়ে দাঁড়াতে চায়।’

এর আগে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী মরিয়মকে নতুন পোশাক ও কিছু খাবারের জিনিস পত্র কিনে দেন। এরপর জেলা প্রশাসক খলিলুর রহমানের নির্দেশে ফুলপুর ইউএনও মরিয়মের নামে একটি ব্যাংক একাউন্ট খুলে দিয়ে বলেন, ‘সমাজের বিত্তশীলরাও মরিয়মকে সাহায্য করতে পারেন।’

মরিয়মের একাউন্ট নাম্বার হলো: মোছা. মরিয়ম আক্তার, সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৯২২৬৫৯৩, অগ্রণী ব্যাংক, ভাইটকান্দি শাখা, ফুলপুর, ময়মনসিংহ।

এসময় উপজেলা সমবায় অফিসার কামরুজ্জামান ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান