শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ১৩:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৩:২৮

শেরপুর শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে বন্য হাতির আক্রমণে উত্তম মারাক (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত উত্তম মারাক ওই গ্রামের মৃত মদন সাংমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় একদল বন্য হাতি সন্ধ্যাকুড়া গ্রামে তাণ্ডবলীলা শুরু করে। এসময় হাতি তাড়াতে গিয়ে উত্তম মারাক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম