গ্রামে থেকেই মানুষ শহরের সুবিধা ভোগ করবে: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩০

বর্তমান সরকার যেভাবে উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে, আগামী দিনে গ্রাম থেকেই মানুষ শহরের সব সুবিধা ভোগ করবে, বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সোমবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টাকা ও কম্বল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাত জনমেও ওই হাতির ঝিল বানাতে পারতেন না। আজ শুধু উড়াল সেতু, উড়াল রাস্তা, উড়াল ট্রেন নয়, আরও অনেক কিছুই হবে। ঢাকা শহর ময়মনসিংহ পর্যন্ত চলে আসবে। এখনই ঢাকা আর ময়মনসিংহের মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না।’

মতিয়া চৌধুরী বলেন, ‘এ দেশে শিক্ষার ব্যাপারে আমরা থামবো না। শিক্ষার পরিকল্পনা অনুযায়ী আগামীতে আমাদের প্রাথমিক বিদ্যালয় হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। আর সব হাইস্কুল হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত।’

এসময় কৃষিমন্ত্রীর সঙ্গে পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান