শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮

আদালত ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের ৭ বছরের শিশু সোনিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম কাজলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালে ৬ জুন সদর উপজেলার চুরখাই গ্রামের চান মিয়ার ৭ বছরের শিশু কন্যা সোনিয়া আক্তারকে পাশের আলাউদ্দিনের বাড়ির সামনের পুকুর পাড়ে নিয়ে প্রথমে ধর্ষণ করে পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে কাজল। পরের দিন ২৪ জুন সোনিয়ার মৃতদেহ জঙ্গলে খুঁজে পাওয়া যায়। ওইদিনই পিতা চান মিয়া বাদী হয়ে রফিকুল ইসলাম কাজলকে আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে আসামি কাজল ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে সোনিয়াকে ধর্ষণের পর হত্যার করার কথা স্বীকার করে। পুলিশ অভিযোগপত্র দাখিলের পর মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি কাজল আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুঁইয়া। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম