দেশে জঙ্গি তৎপরতা কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ১৯:০৭আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশে জঙ্গি তৎপরতা কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘পুলিশসহ নিরাপত্তা বাহিনীর জনবল ও দক্ষতা বৃদ্ধি পাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই জঙ্গি ও বনদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে।’ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। সাধারণ মানুষই এখন জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে এখন এক নম্বর সমস্যা মাদক। তাই দেশকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।’

সভায় মাদকের বিরুদ্ধে জনগণকে উদ্ধুদ্ধ করতে প্রচারণা ও সামাজিক আন্দোলনের আহ্বানও জানান তিনি।

সভায় জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান সভাপতিত্ব করেন। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম