শেরপুরে টর্নেডোর আঘাতে ২৭টি ঘরসহ সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত

শেরপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৯:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:৫৫

922

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ছোট গজনী গ্রামে উপর দিয়ে শনিবার রাতে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ২৭টি ঘরসহ সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে টর্নেডো হয়। পাঁচ থেকে সাত মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে গ্রামটির ২২ পরিবারের নয়টি বাড়ি সম্পূর্ণরূপে ও ১৮টি বাড়ি আংশিক এবং সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ গ্রামের পলাশ সাংমা, জুলিয়া সাংমা, প্রফুল্ল মারাক, ওয়াশিংটন, প্রভাত মারাক, গাঙিনা সাংমা, চিরামনি মারাক, ডানেন সাংমা ও সুনিতা সাংমার বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

কাংশা ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের সরকারি সাহায্য প্রয়োজন।

উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ইউএনও এ জেড এম শরীফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এটি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। তারপর নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে। 

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহীতে বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি সদস্য গ্রেফতার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান