মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের অ্যাডভোকেট আকরাম গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০০:২১আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০০:২৩

গ্রেফতারের প্রতীকী ছবি মানবতাবিরাধী অপরাধ মামলায় ময়মনসিংহ আদালতের অ্যাডভোকেট আকরাম হোসেনকে(৬০) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের গোয়াইলকান্দি ইটাখোলা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অ্যাডভোকেট আকরাম শেরপুর জেলার নকলা থানার বিনীরচর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। কর্মসূত্রে তিনি ময়মনসিংহের গোয়াইলকান্দি ইটাখোলা রোডে বাড়ি করে বসবাস করছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি। সোমবার (২৪ এপ্রিল) তাকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর কথা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মেসেজ বার্তায় অ্যাডভোকেট আকরাম হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ আসে। এই নির্দেশের পরই কোতোয়ালি মডেল থানার এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আকরামকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত আছেন বলে জানান ওসি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম