শেরপুরে ধর্ষণ মামলায় কিশোরের ৭ বছর কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৭ মে ২০১৭, ২৩:৫০আপডেট : ০৭ মে ২০১৭, ২৩:৫০

কারাদণ্ড শেরপুরে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সাগর মিয়া (১৭) নামে এক কিশোরের ৭ বছরের কারাদণ্ড হয়েছে। সে সদর উপজেলার জঙ্গলদী পুরানপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। রবিবার (৭ মে) দুপুরে শেরপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
শিশু আদালতের পিপি সরকারি কৌশুলি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৫ সালের ৯ জুলাই দুপুরে ওই কিশোর প্রতিবেশী শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে সদর থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া কিশোর সাগরকে একমাত্র আসামি করে একই বছর ১৭ নভেম্বর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত ১১ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রবিবার এ রায় ঘোষণা করেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম