আহমদিয়া ইমামের ওপর হামলাকারী আহাদের স্ত্রী ও দুই ভাই আটক

ময়মনসিংহ ও নেত্রকোনা প্রতিনিধি
০৯ মে ২০১৭, ২১:০৫আপডেট : ০৯ মে ২০১৭, ২১:০৫

গ্রেফতার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়নের কানাপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেফতার থাকা হামলাকারী আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহর স্ত্রী জোসনারা বেগম, দুই ভাই আইনুদ্দিন ও মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ মঙ্গলবার সকালে কলমাকান্দার চারিয়ায় আহাদের গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

কলমাকান্দার অফিসার ইনচার্জ ( ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃত তিন জনকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এফএস/  

আরও পড়ুন- 

‘ভাইরে মাথায় খেলে নাই, আগে বুঝলে নিজেই ছেলেকে পুলিশে দিতাম’ (অডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম