ময়মনসিংহে বখাটেদের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মে ২০১৭, ০৬:৩২আপডেট : ১৩ মে ২০১৭, ০৬:৩৫

ময়মনসিংহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ সদরের আকুয়া সর্দারবাড়িতে বখাটেদের ছুরিকাঘাতে আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। এ সময় তার মেয়ে খুশি আক্তার আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের গাঙ্গিনারপাড়ের হকার নজরুল ইসলাম স্ত্রী আনোয়ারা বেগম, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে আকুয়া সর্দারবাড়িতে ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত স্থানীয় ফরিদের ছেলে আহাদ ও মাহবুবের নেতৃত্বে কয়েকজন বখাটে তাদের বাসার ছাদে গান বাজাতে থাকে। নজরুলের পরিবার এই ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাদের হুমকি দিয়ে চলে যায়। এরপর শুক্রবার সন্ধ্যায় আবারও ওই বখাটেরা ছাদে গান বাজাতে থাকলে নজরুলের পরিবার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আহাদ ও মাহবুব ঘরে ডুকে আনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারা বেগম ও তার মেয়েকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন। খুশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম জানান, গান বাজাতে নিষেধ করায় আহাদ ও মাহবুব ছুরি দিয়ে আনোয়ারা বেগমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে চলে যায়।

ওসি কামরুল ইসলাম জানান, বখাটেদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম