ধর্ষণ মামলা তুলে নিতে শিক্ষার্থীকে এসিড ছোড়ার হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১৭:০১আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:০১

শিক্ষক মিনহাজ উদ্দিন ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণের মামলা তুলে নিতে এসিড মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিত এক ছাত্রী। এ ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।

শুক্রবার (৩ জুন) ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (নম্বর ১২৩) করা হয়।

জিডিতে বলা হয়, আসামি মিনহাজ উদ্দিন গত ২৫ মে আদালত থেকে জামিনে মুক্তি পান। জেল থেকে বের হয়েই ৩১ মে মিনহাজ ত্রিশাল উপজেলার গোহাটা বাজার এলাকায় নির্যাতিত শিক্ষার্থীকে একা পেয়ে পথরোধ করে ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। মামলা তুলে না নিলে তাকে এসিড ছোড়ারও হুমকি দেন। এছাড়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে অপহরণ করা হবে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, শিক্ষক মিনহাজের বিরুদ্ধে সাধারণ ডায়েরিতে যে অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতিত শিক্ষার্থী জানান, হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু এখন জীবনের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত। হুমকির কারণে বিশ্ববিদ্যালয়ে যেতে না পারায় লেখাপড়া ব্যাহত হচ্ছে।

হুমকির বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মিনহাজ উদ্দিনের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২ মে নির্যাতিত শিক্ষার্থী বিভাগীয় ডিন এবং বিশ্ববিদ্যালযের উপাচার্যের কাছে শিক্ষক মিনহাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এবং ওই দিনই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর ৩ মে ওই শিক্ষার্থী বাদী হয়ে ত্রিশাল থানায় শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় গত ৭ মে পুলিশ মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান