জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন

জামালপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ০৪:১১আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০৪:১২

জামালপুর জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মামুন মিয়ার হাতে খুন হয়েছে চাচা মোতালেব হোসেন (৫৫)। রবিবার (২ জুলাই) উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বাড়িঘর আবাদি জমিসহ স্থাবর-অস্থাবর সম্পতি নিয়ে বড় ভাই ওয়হাব আলী মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ছোট ভাই মোতালেব হোসেনের। এর জেরে রবিবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় তাদের দুপক্ষের হাতাহাতি ও হামলা-পাল্টা হামলার সময় ভাতিজা মামুন মিয়া ইট দিয়ে চাচা মোতালেব হোসেনের মাথায় আঘাত করেন। পরে তাকে এলোপাতাড়ি লাঠিপেটা করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় চাচা মোতালেবকে প্রথমে তারাকান্দি যমুনা সার কাররখানা চিকিৎসা কেন্দ্রে ও পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মোতালেবের ছোট ভাই আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি