ভালুকায় বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১০:০৯আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১০:০৯

ভালুকায় বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩ ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও ইট ভাঙানো ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ তিনিজন নিহত হয়েছে। এসময় আহত হন কমপক্ষে ৩০ জন যাত্রী। গুরুতর আহত ২০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘট ঘটে।

প্রত্যক্ষদর্শী আহত রায়হান জানান, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ভালুকা ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে পাশ দিয়ে ইট ভাঙানোর একটি গাড়ি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন (৪০) মারা যান। এসময় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। গুরুতর আহত ২০ জনকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভালুকা ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল হক ও অজ্ঞাত আরেকজন (৫০) মারা যান। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন- আল আমিন (২৬), উজ্জল(২৬), নাসরিন হক (৪০) , সুমাইয়া (২০), আব্দুল কাদের (৫০), আবু তাহের (২০), মাহমুদা (৩৫), শফিকুল (৫০), বোরহান উদ্দিন (২২), জহিরুল (১৮), জুয়েল (২৫), আব্দুল কাদের (২৮)।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বাসটি দ্রুত গতিতে চলায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি