সিসি ক্যামেরা কাজে লাগিয়ে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ সম্ভব: রওশন এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ০৩:০২আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৩:০৪

ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের পাশে মিডিয়া সেন্টার ও সিসি টিভি কন্ট্রোলরুম পরিদর্শন করছেন রওশন এরশাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘সিসি ক্যামেরা প্রকল্প সারা দেশের জন্যই মডেল হতে পারে। পুলিশ প্রশাসন আন্তরিক হলে সিসি ক্যামেরাকে কাজে লাগিয়ে মহাসড়কের দুর্ঘটনা ও যানজটও নিয়ন্ত্রণ করা সম্ভব।’ মঙ্গলবার  সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের পাশে মিডিয়া সেন্টার ও সিসি টিভি কন্ট্রোলরুম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন নূরে আলম, সিনিয়র এএসপি আল আমিন, ইনস্পেক্টর আবদুল আহাদ খান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ, সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পুলিশ প্রশাসন গত বছরের ডিসেম্বর মাস থেকে মহাসড়কসহ পুরো জেলা সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সীমান্ত পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করে বর্তমানে ময়মনসিংহ মাহনগরীতে কাজ চলছে।    

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের