নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নেত্রকোনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২২:১৪

 

নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জে জলমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম (২৮)। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  দুই জনকে আটক করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সালাম উপজেলার জয়পুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,  গত কয়েকদিন ধরে স্থানীয় রতন মিয়া ও বটতলী বানিহারি ইউনিয়ন পরিষদের সদস্য  পারভেজের লোকজনের মধ্যে স্থানীয় বাবলির  বিল দখলকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায়  বিল দখল করতে প্রস্তুতি নেয় দু’পক্ষ। পরে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষ বেধে যায়। এ সময় আব্দুস সালাম নিহত হয় ও উভয় পক্ষের ১৫ জন্য আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে।এলাকায় এ নিয়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সব ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান