নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় হালুয়াঘাটের ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ২২:৪৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:৫৭

ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাটে গরু চুরির অভিয্গো এনে এক নারীকে থানায় নিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) আদালতের নির্দেশনার কপি জেলা পুলিশ সুপারের কাছে এসে পৌঁছে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম চাঞ্চল্যকর এই বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজিকে নির্দেশ দিয়েছেন।
রাতে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা তদন্ত করার জন্য তিনি পুলিশ সুপারের কাছ থেকে চিঠি পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বিবস্ত্র করাসহ নির্যাতনের অভিযোগ এনে হালুয়াঘাট উপজেলার ধুরাইল এলাকার এক গৃহবধূ গত ২১ ডিসেম্বর হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম, ধুরাইল ইউনিয়ন চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনসহ ছয় জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর ৫ নম্বর আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ ১৫ দিনের মধ্যে তদন্ত অনুযায়ী প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ সুপার ময়মনসিংহকে নির্দেশ দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের