ময়মনসিংহ জেলা বারের নির্বাচনে জালাল উদ্দিন খান সভাপতি এবং ড. মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১০টিতে এবং সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ৫টিতে বিজয়ী হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রিসাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত এই ফল ঘোষণা করেন।
মোট ৮১৪ জন ভোটারের মধ্যে ৭৭৭ জন ভোট দিয়েছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও আইনজীবী ফেডারেশন সমন্বয় পরিষদ থেকে সভাপতি ছাড়া নির্বাচিত অপর কর্মকর্তারা হলো সহসভাপতি আবুল হোসেন, সহসাধারণ সম্পাদক সানাউর রহমান তসলিম ও শফিকুল ইসলাম, সদস্য পদে রুমানা সাদেক মিলি, তালহা জুবায়ের, আব্দুল আলীম, কবীর হোসেন, সাইফুল ইসলাম সাব্বির ও ছাহবিয়া হক কানিজ এবং জাতীয়তাবাদী আইনজীবীদের সমর্থিত ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক ছাড়া নির্বাচিত অপর কর্মকর্তারা হলো সহসভাপতি আকরাম হোসেন, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অডিটর আনিসুজ্জামান আনিস, সদস্য পদে রাইসুল ইসলাম।








