গৌরীপুরে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে এসআই আহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ০২:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০২:৪২

এসআই আসাদুজ্জামান ময়মনসিংহের গৌরীপুরে এক মাদক বিক্রেতার ছুরিকাঘাতে পুলিশের এসআই আসাদুজ্জামান আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুরের পুরাতন জেলখানা মোড়ে এই ঘটনা ঘটেছে।

গৌরীপর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর পৌর এলাকার জেলখানা মোড়ে অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা চক্রের এক সদস্য পেছন থেকে এসআই আসাদুজ্জামানের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে রাত পৌনে ১টার দেক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. এসকে অপু জানান, ছুরিকাঘাতের কারণে রোগীর শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। তার শরীরে রক্ত দেওয়াসহ অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখনও সম্পূর্ণভাবে আশংকামুক্ত বলা যাচ্ছে।

খবর পেয়ে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এস. এ নেওয়াজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসাদুজ্জামনের খোঁজ-খবর নিতে ছুটে আসেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ অভিযান চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম