শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ০৭:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০৭:৩৯

শেরপুর শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ এপ্রিল )  সকালে শেরপুর-সূর্যদী-নকলা সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নকলা উপজেলার পোলাদেশী কবুতরমারী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জানু

মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে মো. রাজীব (১৮)।

এসআই জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জানু ও রাজীব মোটরসাইকেলে করে   নকলা উপজেলার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক জানু ঘটনাস্থলেই নিহত ও আরোহী রাজীব গুরুতর আহত হন। এলাকাবাসী রাজীবকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি